আগেকার যুগে শিক্ষাদানের একটা উপায় ছিল গল্প বলা । কারো মুখের সুন্দর ও মূল্যবান উক্তিগুলি গড়ে তুলতো নতুন ভবিষ্যতের কান্ডারিদের । তেমনি উক্তি বা বাণী মানুষের জীবনে নানা পরিবর্তন যেমন আনতে পারে , তেমনি বিপন্ন মুহূর্তে সাহসও যোগাতে পারে। আর পারে নিজের সঠিক পথের কথা স্মরণ করিয়ে দিতে । তাই ভালো ভালো কথা সবারই ভালো লাগে । এই ভালোলাগার পেছনে কারণটা হলো আশাবাদ । মানুষ আশাবাদের জন্যই বেঁচে থাকে , স্বপ্ন দেখে সুন্দর ভবিষ্যতের । তাই সুন্দর বাণীগুলি যুগ যুগ ধরে যেন জীবন পথের ট্রেন লাইনের মতো , হতাশা , আর বিপথ থেকে আগলে রাখে । এসো তাহলে বন্ধুরা এমন কিছু লাইন আমরা দেখে নি , যেগুলো নানাভাবে বিভিন্ন সময় আমাদের প্রেরণা জোগাতে পারে ।
আমাদের ফেসবুক পেজে যে উক্তিগুলো প্রেরণা-জীবন এর নিজেদের দ্বারাই কোনো না কোনো সময় লিখিত হয়েছিল । সেগুলোই একত্র পরিবেশিত হল , যেগুলো তোমাদের নানাভাবে উৎসাহিত করবে , আর অন্ধকারের উপর আলো ফেলতে পারবে বলেই আমাদের বিশ্বাস ।
১. ” সমস্যাকে দেখে ভয় পেও না।
সমস্যা আছে বলেই
তোমার জীবনে জেতার সম্ভবনা আছে।
২. ” যে বলে তুমি পারবে না ,
তোমার দ্বারা হবে না।
সে আসলে নিজের অপারগতা প্রকাশ করে , তোমার নয়।
৩. নিজেকে কখনও নিরাশ হবার অনুমতি দিও না।
৪. ” যারা ভয় পেয়ে পালিয়ে যায়
সাফল্য তাদের দুয়ারে কখনই আসে না।
৫. ” তোমার ভেতর লুকিয়ে থাকা সম্ভবনা গুলিকে খোঁজো।
হয়তো তুমিই সেই যাকে পৃথিবী খুঁজছে।

0 Comments